ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
একাধিক ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 1:17 PM

একাধিক ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ

একাধিক ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ

সেই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় উঠেছিল ঐশ্বরিয়া রায়ের। আজ সেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের ৪৭তম জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি।

বলিউডে 'হাম দিল দে চুকে সানাম', 'তাল', 'জোশ', 'দেবদাস', 'মহাব্বতে'র মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে 'ফ্যানে খান' (২০১৮) ছবিতে। জন্মদিনে ঐশ্বরিয়াকে নিয়ে নানা ফিচার প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে আলোচনায় উঠে এসেছে পদ্মশ্রী জয়ী এ তারকার পুরনো একটি সাক্ষাৎকারের কথাও।

'বীর-জারা'সহ বেশ কয়েকটি ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ। সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ঐশ্বরিয়াকে। উপস্থাপক ঐশ্বরিয়াকে প্রশ্ন করেন, আপনি এ বিষয়ে শাহরুখকে কিছু জিজ্ঞেস করেছেন কি না? উত্তরে ঐশ্বরিয়া বলেন, তিনি কয়েকটি ছবি থেকে বাদ পড়ার ঘটনায় দুঃখ পেয়েছিলেন। তার মনে প্রশ্ন উঠেছিল, 'এটা কেন হয়েছে?' তবে তিনি বলেন, আমি কাউকে কিছু জিজ্ঞেস করিনি। আমি সেরকম মানুষ নই।

ঐশ্বরিয়া রাইকে বাদ দেয়ার বিষয়ে শাহরুখ অবশ্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন। এক অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ ঐশ্বরিয়ার সামনেই তার সঙ্গে ফের ছবি করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status