ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেহার নানারকম দাবিতে অস্থির স্বামী রোহানপ্রীত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 11:14 AM

নেহার নানারকম দাবিতে অস্থির স্বামী রোহানপ্রীত

নেহার নানারকম দাবিতে অস্থির স্বামী রোহানপ্রীত

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং-এর বিয়ে নিয়েই এখন সরগরম বলিউড। বেশ কিছুদিন আগেই ইনস্টাগ্রামে নেহা ও রোহনপ্রীতের বিয়ের খবরটি স্বীকার করেছিলেন নেহা ৷ তারপর থেকে সর্বত্রই তাদের বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ নেহা-রোহনপ্রীতের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ৷ তবে বিয়ের কিছুদিন না যেতেই নানা রকম বায়না শুরু করেছে নেহা।

যদিও এর আগে উদিত নারায়ণের ছেলে আদিত্যর সঙ্গে মিথ্যে বিয়ের নাটক করেছিলেন নেহা এবং দুজনে মিলে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন বিয়ের আড়ালে। তাই এবারেই নেহা সত্যিই বিয়ে করছেন কিনা তা নিয়ে সকলের মনেই সন্দেহ ছিল। আবার রোহনের সঙ্গে বিয়ের ঠিক দুদিন আগে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেন তারা । 'নেহু দ্য বিহা'। তাই সন্দেহ আরো প্রবল হয়। তবে সব জ্বল্পনায় পানি ঢেলে সত্যিই বিয়েটা সেরে ফেলেছেন এবার নেহা। ৷ আর নেহার সেই স্বপ্নের মতো বিয়ে রীতিমতো এখন টক অফ দ্য টাউন ৷

বিয়ে শেষে রোহনের ঘরেই সুখে আছেন নেহা। কিন্তু বিয়ে শেষ হতে না হতেই রোহনের কাছে নানা কিছু চাইতে শুরু করেছেন নেহা। নেহা বলে চলেছেন, শপিং চলো, ডিনারে চলো, একটা না আমার হাজারটা লেহেঙ্গা চাই। তবে এত সব বায়নার পরেও রোহন নেহাকে বলছেন, তোমার হাসির জন্য আমি সব পারি।



সম্পাদনা:খালেদ সুজন

 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status