যুক্তরাষ্ট্রে ৭০ বছর পর কোন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 8:46 PM
যুক্তরাষ্ট্রে ৭০ বছর পর কোন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে
যুক্তরাষ্ট্রে গত ৭০ বছরের মধ্যে এই প্রথম এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।
আগামী ৮ই ডিসেম্বর ইন্ডিয়ানাতে ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৪ সালে মিসৌরি অঙ্গরাজ্যে অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যার পর তার পেট কেটে গর্ভের শিশু অপহরণের অভিযোগ উঠেছে লিসা মন্টগোমারি নামের ওই নারীর বিরুদ্ধে।
বিচারকাজ শুরুর পর মন্টগোমারিকে দোষী সাব্যস্ত করেন একজন বিচারক। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, লিসা মন্টগোমারি জঘন্য অপরাধ করেছে।
যুক্তরাষ্ট্রে এর আগে ১৯৫৩ সালে এক নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার নাম ছিল বনি হেডি। মিসৌরির একটি গ্যাস চেম্বারে তার সাজা কার্যকর করা হয়েছিল। ১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭৮ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং এর মধ্যে তিনজনের সাজা কার্যকর করা হয়েছে।