ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রায়পুর ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচনে সাংবাদিকের উপর হামলা, বিএনপির ভোট বর্জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 7:36 PM

রায়পুর ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচনে সাংবাদিকের উপর হামলা, বিএনপির ভোট বর্জন

রায়পুর ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচনে সাংবাদিকের উপর হামলা, বিএনপির ভোট বর্জন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সাংবাদিকের উপর হামলা ও বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জনের মধ্যে দিয়ে আজ মোঙ্গলবার নির্বাচন সম্পন্ন হয়েছে।

ব্যাপক অনিয়ম,ভোট কারচুপির অভিযোগ এনে রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম সরকার মঙ্গলবার বেলা ১১টার সময় তার ভোট বর্জন কর নেয়। পরে রায়পুর সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তার ভোট বর্জনের ঘোষণা প্রদান করেন।

অপরদিকে উল্লেখিত ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের মোট ১২টি ভোট কেন্দ্রে সকাল থেকে পুরুষ ভোটারের উপস্থিতি থাকলেও মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলক অনেক কম দেখাযায়। কোন কোন কেন্দ্রে দীর্ঘসময় ধরে ভোটারের উপস্থিতি একেবারেই দেখা যায়নি।

রায়পুর ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচনে সাংবাদিকের উপর হামলা, বিএনপির ভোট বর্জন

রায়পুর ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচনে সাংবাদিকের উপর হামলা, বিএনপির ভোট বর্জন

এদিকে পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহ কালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি এস এম জাকির হোসেনের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী। এতে করে জাকিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হলে মারাত্নক আহত অবস্থায় তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করেছে রায়পুর রিপোটার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন। জাকিরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেলা চারটার সময় রায়পুর থানা গেইটের সামনে প্রেসক্লাব,রিপোটার্স ইউনিটি এবং রায়পুর সাংবাদিক ইউনিয়ন সম্মিলিত ভাবে প্রতিবাদ সভা ও মানবন্ধন করে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম মিন্টু,সাবেক সভাপতি শংকর কুমার মজুমদার,মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক আনোয়ার ঢালী,রিপোটার্স ইউনিটি সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন,সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ আজম, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মুরাদ প্রমুখ। মানবব্ন্ধন থেকে অপরাধীদেরকে গ্রেপতার করার জন্য দুই ঘন্টার আল্টিমেটাম জানায় সাংবাদিক নেতৃ বৃন্দ। অন্যথায় প্রতিবাদ সভা অব্যাহত রাখার ঘোষণা প্রদান করে তারা।

উল্লেখ্য ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকে নির্বাচন করে সাবেক চেয়ারম্যান মরহুম শাহজাহান কামালের সহধর্মিনী  শাহিনুর বেগম রেখা এবং বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকে নির্বাচন করে মোঃ নজরুল ইসলাম সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status