ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিরেক্টর গিল্ড চায় বিজয়া দেখানো হোক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 6:33 PM

ডিরেক্টর গিল্ড চায় বিজয়া দেখানো হোক

ডিরেক্টর গিল্ড চায় বিজয়া দেখানো হোক

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ড দুর্গাপূজা উপলক্ষে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটক 'বিজয়া'কে ঘিরে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির ক্রমাগত অপপ্রচারের নিন্দা জানিয়ে এই নাটকটি প্রচারের পক্ষে মত দিয়েছে।

সংগঠনটির সভাপতি সালাহউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক এস এ হক অলিক স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত এই নাটক সম্প্রচার না করার সিদ্ধান্তের মাধ্যমে পক্ষান্তরে একটি মন্দ নজীর স্থাপন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিরেক্টর গিল্ডের 'আগের কমিটির একজন প্রভাবশালী নেতা ও নাট্য নির্মাতা নতুন সময়কে বলেন, সংগঠনটির পক্ষ থেকে সম্প্রতি ক্রাউন এন্টারটেইনমেন্ট বরাবর পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে: "সম্প্রতি আপনার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এক নিউজ বিবৃতিতে 'বিজয়ার প্রচার বন্ধ করে ভবিষ্যতে হিন্দু পরিচালকদের কাজ প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে যে সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করেছেন ডিরেক্টর'স গিল্ড তার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছে।

ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নাটক বিজয়াতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় তা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। একটা নাটকের টিজার বা প্রোমো প্রকাশের আগেই এমন প্রোপাগান্ডা নিঃসন্দেহে কোন কুচক্রী মহলের ষড়যন্ত্র। যা সকল মিডিয়াকর্মী ও বাংলা নাটকের জন্য অশনিসংকেত। অত্যন্ত দুঃখের বিষয় এই কুচক্রী মহলকে নাটকটি প্রচার করে পাল্টা জবাব না দিয়ে ক্রাউন এন্টারটেইনমেন্ট তার প্রচার স্থগিত করে ষড়য়ন্ত্রকারিদের উদ্দেশ্য সফল করে বলে মনে করে ডিরেক্টর'স গিল্ড।"

উল্লেখ্য, কিছুদিন আগে হিন্দু পরিষদ নেতা এবং বিএনপি পন্থী ন্যাশনাল পিপলস্ পার্টির সদস্য এডভোকেট সুমন কুমার রায় সনাতনী ধর্মাবলম্বী একটি গ্রুপের পক্ষে সম্পূর্ণ কাল্পনিক অভিযোগের ভিক্তিতে ক্রাউন এন্টারটেইনমেন্ট-কে পাঠানো একটি আইনী নোটিশের মাধ্যমে 'বিজয়া' নাটকটি প্রচার না করার অনুরোধ করেন। এই প্রেক্ষিতে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা এড়াতে নাটকটি কোনো ধরনের বিতর্কিত কিছু না থাকা স্বত্বেও এটির সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।

এডভোকেট সুমন কর্তৃক আইনী নোটিশ পাঠানোর কয়েকদিন আগ থেকেই এই নাটকের গল্পকার, নির্মাতা ও শিল্পীদের হত্যার হুমকি দিতে থাকে সনাতন ধর্মাবলম্বী কিছু লোক। এদের কেউকেউ মুসলমান এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কেও জঘন্য মন্তব্য করতে থাকে।

ডিরেক্টর গিল্ডের পাঠানো চিঠি প্রসঙ্গে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর সাথে যোগাযোগ করা হলে তারা এবিষয়ে কিছু বলতে রাজী হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status