প্রতিবেশির বাড়িতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 4:00 PM
প্রতিবেশির বাড়িতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
মানিকগঞ্জের ঘিওরে অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রতিবেশির বাড়িতে পানি আনতে গেলে ওই স্কুলছাত্রীকে জোরপুর্বক ধর্ষণ করে রাজিব নামে এক যুবক।ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা চালায় ভুক্তভোগীর পরিবার ও সমাজপতিরা। বিষয়টি জানার পর সোমবার পুলিশ ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়িতে গেলে ঘটনার সত্যতা মেলে। এ ঘটনায় অভিযুক্ত রাজিবসহ তার মা-বাবা এবং এলাকার মাতবর তমিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলছাত্রীর মা বাদি হয়ে রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।