|
ইসলামি দলগুলোর সমস্যা নিয়ে মুখ খুললেন আজহারী
নতুন সময় প্রতিবেদক
|
|
ইসলামি দলগুলোর সমস্যা নিয়ে মুখ খুললেন আজহারী ইমাম ইবনুল জাওযি রহিমাহুল্লাহ ওনার “তালবিছে ইবলিশ” গ্রন্থে শয়তানের ব্যবসা প্রসঙ্গে লিখেছেন যে শয়তান জুলুম বিক্রি করে শাসকদের কাছে, কৃপণতা বিক্রি করে ধনীদের কাছে আর হিংসা বিক্রি করে আলিমদের কাছে। একথার চরম বাস্তবতা আমরা প্রকটভাবে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমির আলিমসমাজের অনেকের মধ্যে। হিংসা আর অহংকারের বিষবাষ্পে আজ ধীরেধীরে কলুষিত হয়ে যাচ্ছে আমাদের ধর্মীয় আঙ্গিনাগুলো। যারা শত শত বিষয়ে মিল থাকার পরেও সামান্য কিছু অমিলের কারণে একজন মুসলিম ভাইকে অমুসলিমের সম্মানও দেয়না তারাই এদেশে ইসলামের মুখপাত্র দাবীদার। মনে রাখা দরকার, ভিন্ন মতাবলম্বিদের অচ্ছুৎ মনে করা মুহাম্মাদ (ﷺ) এর ওয়ারাসাদের স্বভাব হতে পারে না। আর আল্লাহর পাঠানো দ্বীন ইসলামও আমাদেরকে এই সংকীর্ণতা শিক্ষা দেয়নি। ইসলাম যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও সম্মান করতে শেখায় সেখানে আমরা নিজরা নিজেদেরকে সহ্য করতে পারছিনা। আসলে এজাতীয় লোকদের মুখে ঐক্যের কথা খুবই বেমানান। বাস্তবতা হচ্ছে— উম্মাহর ঐক্য নিয়ে মঞ্চ কাঁপানো জ্বালাময়ী ভাষণ দেয়া সহজ কিন্তু পুরো উম্মাহকে আপন করে নেয়া ও আগলে রাখা খুব কঠিন। উদারতা আর ভালোবাসার সীসাঢালা নিখাদ মানসিকতা ছাড়া উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা কোনভাবেই সম্ভব নয়। আসলে, হৃদয়ের প্রশস্ততা— এটা রবের দেয়া এক বিরাট নিয়ামত। সবাইকে আল্লাহ তায়ালা এই নিয়ামতে ধন্য করেন না। প্রশস্ততা, উদারতা এবং ভালোবাসার নিয়ামত লাভে যারা ধন্য— তারা আসলেই মহা সৌভাগ্যবান। সম্পাদনায়: খালেদ সুজন
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
