ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ঢাবি ছাত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 12:20 PM

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ঢাবি ছাত্রীর মৃত্যু

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ঢাবি ছাত্রীর মৃত্যু

রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাদিয়া নিতি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের রেজাউল করিম ফরাজির মেয়ে রাদিয়া। পরিবারের সঙ্গে ভাটারা নতুন বাজার প্রিন্সিপাল রোডে থাকতেন। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

নিহতের ছোট বোন সাদিয়া রেজা তন্নি জানান, নিতি ঢাবির চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়ালেখার পাশাপাশি চলতি মাসেই পল্টনের একটি রুম ডেকোরেটিংয়ের ডিজাইনার হিসেবে চাকরি নেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষ করেই বাসায় যাচ্ছিলেন তিনি। নতুনবাজার অ্যামেরিকান গ্যারেজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status