ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 9:45 PM

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী এলাকায় এ দুর্ঘটনাা ঘটে। নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম (৩২), তার ছেলে তুরান ফাহাদ (৫) ও ফাহাদের খালা ঝর্ণা আক্তার।

আহতরা হলেন- ফাহাদ আলমের স্ত্রী রেবু আক্তার (২৫), তার আত্মীয় শাহনাজ বেগম (২৫), হোসাইন আহমেদ (২৫), জেবু আক্তার (৩৫), হাসিনা শাহীন রোজী (৫২), বন্যা আক্তার (২০), মাখন (৫০), জারিফ (১২), ফেরদৌসী (৫০) ও শামীম (২৫)।

আহতরা শেরপুরের শ্রীবরদী উপজেলা ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা সবাই আত্মীয়। হাওর দেখার জন্য কিশোরগঞ্জের নিকলীর দিকে যাচ্ছিলেন।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাওয়ার পথে মাইক্রোবাসটির সঙ্গে নান্দাইলের ডাংরী এলাকায় ময়মনসিংহগামী পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরান ফাহাদ নামে শিশুটি নিহত হয়। গুরুতর অবস্থায় ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। দুপুর আড়াইটার দিকে শিশু তুরান ফাহাদের খালা ঝর্ণা খাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ছয়জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status