ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বাউন্ডারিতে শুরু এবারের আইপিএল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 8:23 PM

বাউন্ডারিতে শুরু এবারের আইপিএল

বাউন্ডারিতে শুরু এবারের আইপিএল

নানা আলোচনা-সমালোচনা, নাটকীয়তা শেষে অবশেষে শুরু হয়েছে ১৩তম আইপিএল। ধুমধাড়াক্কা এই আসরের শুরুটাও হলো তেমনই। আসরের ১ম বলেই চার হাঁকালেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

করোনার প্রভাবে এবারের আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। হয়নি কোন উদ্বোধনী অনুষ্ঠান। ছিলনা কোনো আনুষ্ঠানিকতা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গেলবারের দুই ফাইনালিস্ট এবং আসরের সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। উদ্বোধনী ম্যাচে টস জেতেন চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী। তবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহী।

আবু ধাবিতে ব্যাট করতে নেমে দীপক চাহারের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রোহিত শর্মা। যেন গেল ৬ মাস ধরে ব্যাট চালিয়ে যাচ্ছেন এভাবেই!


একই ওভারে মুম্বাইয়ের প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি ককও হাঁকান একটি বাউন্ডারি। দুই ওপেনারের মারকুটে ব্যাটিংয়ে দারুণ সূচনা পেয়েছে গেলবারের চ্যাম্পিয়নরা।

এবারের আসরে থাকছেনা কোন দর্শক। করোনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবারের মিডিয়ার প্রবেশেও কড়াকড়ি করা হয়েছে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status