ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সেই চেকপোস্টে সিনহার বোনের অভিনব প্রতিবাদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 2:09 PM

সেই চেকপোস্টে সিনহার বোনের অভিনব প্রতিবাদ

সেই চেকপোস্টে সিনহার বোনের অভিনব প্রতিবাদ

বাহারছড়া পুলিশ চেকপোস্টে বুকে ‘কাম ডাউন’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ভাই হত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছেন শারমিন শাহরিয়ার ফেরদৌস

বাহারছড়া পুলিশ চেকপোস্টে বুকে ‘কাম ডাউন’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ভাই হত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছেন শারমিন শাহরিয়ার ফেরদৌস
টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। একমাত্র ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

এ ঘটনায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীসহ ১৪ জন কারাগারে রয়েছেন।

এদিকে একমাত্র ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বোন শারমিন। তিনি বিচারের জন্য দৌড়ঝাঁপ করছেন, চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ।

এবার নিজেই ঘটনাস্থল বাহারছড়া পুলিশ চেকপোস্টে বুকে ‘কাম ডাউন’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ভাই হত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছেন। চেয়েছেন দোষীদের কঠিন বিচার। শারমিন শাররিয়ার ফেরদৌসের এ অভিনব প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান গাড়ি থেকে নামার সিগন্যাল পেয়ে দুই হাত ওপরে তুলে পিস্তল তাক করা লিয়াকতের উদ্দেশ্যে ‘কাম ডাউন’ বা শান্ত হওয়ার আহ্বান জানিয়ে নামেন। গাড়ি থেকে নামতেই তাকে পর পর চারটি গুলি করেন লিয়াকত। সাক্ষীদের কাছ থেকে জানার পর ঘটনাস্থলে গিয়ে বোনের এ অভিনব প্রতিবাদ দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাপকভাবে।


সম্পাদনা: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status