|
হরিণাকুন্ডুতে বাড়ি বাড়ি সেবা দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে
জাহিদুর রহমান তারিক
|
![]() হরিণাকুন্ডুতে বাড়ি বাড়ি সেবা দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে পরে এ উপলক্ষে পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত এক সুধীসমাবেশে তিনি প্রধানি অতিথির বক্তব্যদেন। এতে জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী, রাজনীতিক, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রদান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনায় পুলিশ বাহিনীকে আরও জনমুখী করতে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে এই বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। জনসাধারণ নয় পুলিশই সেবা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে। এ লক্ষে গ্রামাঞ্চলে ইউনিয়ন, ওয়ার্ড এবং শহর এলাকার মহল্লা গুলোকে বিটে বিভক্ত করে প্রতিটি বিটে একজন করে উপ-পরিদর্শককে (এস আই) দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে একজন সহকারি উপ-পরিদর্শকসহ আরও দুজন সদস্য সহযোগিতা করবে। এর ফলে জনসাধারণ যেকোন সমস্যায় ঘরে বসে পুলিশি সেবা পাবে। এতে মানুষের থানামুখী হওয়ার প্রবনতা অনেকাংশে কমে যাবে। পুলিশ সুপার আরও বলেন, এই বিট পুলিশিং কার্যক্রমের ফলে পুলিশ ও জনসাধারণের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। ফলে সমাজ থেকে মাদক নির্মুল, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, মানবপাচার, ইভটিজিং, কিশোরগ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, সহ যেকোন অপরাধ দমন সহজ হবে। উপজেলার একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নকে ১১ টি বিটে বিভক্ত করা হয়েছে বলেও তিনি জানান। এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডুু থানার পরিদর্শক (ওসি) মোঃ আব্দুর রহিম মোল্লা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, পৌরমেয়র শাহিনুর রহমান রিন্টু প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
