ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনা বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে: বিল গেটস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 12:19 AM

করোনা বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে: বিল গেটস

করোনা বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে: বিল গেটস

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা পেতে গরিব দেশগুলোর পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ ইস্যুতে কংগ্রেসকে ৪০০ কোটি ডলার ছাড় দেওয়ার অনুরোধ করেছেন তিনি। তার মতে, করোনা বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলেছে।

সোমবার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরটি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে পার করতে হচ্ছে। করোনা মহামারির ফলে বৈশ্বিক উন্নয়ন পিছিয়ে গেছে। বিশ্বের কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে ঢুকে পড়েছে। বিভিন্ন রোগ ও বৈষম্যে ভুগছে বহু পরিবার। অপুষ্টি বৃদ্ধি পেয়েছে। খুব কম শিশু টিকা পেয়েছে। ২০১৫ সালে জাতিসংঘ নির্ধারিত এক ডজনের বেশি স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্য ধীর গতিতে চলছে। তবে এর গবেষণা কাজ এগিয়ে চলছে।

বিশ্বের অন্যতম ধনী বিল গেটস বলেছেন, আশা করছি, ২০২১ সালের শুরুতেই কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে। করোনার ভ্যাকসিন বের হলেই গরিব দেশগুলো যাতে সহজে পেতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিল গেটস বলেছেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র অন্য যে কোনো দেশের চেয়ে নিজেদের প্রতি বেশি মনোনিবেশ করেছে। অথচ মহামারির এ সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে দক্ষতা ও উদারতা উভয় ক্ষেত্রেই তাদের কি আগের ভূমিকায় ফিরে আসা উচিত নয়? নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এ কথা বলেন।

করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকেই বিল গেটস টিকা উদ্ভাবনের জন্য মোটা অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন। গরিব দেশগুলো যাতে কম খরচে টিকা পেতে পারে, সে জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status