ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
লাইসেন্স ছাড়াই ওষুধ উৎপাদন, জরিমানা ১০ লাখ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 11:48 PM

লাইসেন্স ছাড়াই ওষুধ উৎপাদন, জরিমানা ১০ লাখ

লাইসেন্স ছাড়াই ওষুধ উৎপাদন, জরিমানা ১০ লাখ

নরসিংদীতে ওষুধ তৈরির লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগসকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা ও ৪০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত টেকনো ড্রাগস লিমিটেডের ৩নং ইউনিটে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নরসিংদী জেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরি করার লাইসেন্স এবং মানবদেহের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন নেই টেকনো ড্রাগসের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ ও ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status