ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রাঙামাটির আনারসে চিপস তৈরি হচ্ছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 11:38 PM

রাঙামাটির আনারসে চিপস তৈরি হচ্ছে

রাঙামাটির আনারসে চিপস তৈরি হচ্ছে

দেখতে সবুজ, ভেতরটা হলুদ। খেতে মিষ্টি আর রসে ভরা। তাইতো রাঙামাটির আনারসের কদর দেশ জুড়ে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ আনারস বাণিজ্যিকভাবে রপ্তানি করা হতো বিদেশেও। তবে, এখন শুধু আনারস না, আনারসের চিপসও ব্যাপক সারা জাগিয়েছে পাহাড়ে।

পরীক্ষামূলক তৈরি পাহাড়ের আনারসের চিপস কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এ পাইলট প্রকল্প সফল হলে এটি ছড়িয়ে দেওয়া হবে তিন পার্বত্য জেলায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাঙামাটি নানিয়ারচর হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষ পাহাড়ের ফলমূল দিয়ে চিপস ও আচার বানানোর জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করেন। এ প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নির্মাণ করা হয় আনারসের চিপস উৎপাদন কারখানা। চলতি বছরের জুনে কারখানাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এর মধ্যেই কারখানায় আনারসের চিপস উৎপাদন পরীক্ষামূলক ভাবে সফল হয়েছে। শুধু আনারস নয়, পাহাড়ে উৎপাদিত তেঁতুল, কাঁঠাল, মিষ্টি আলু ও কলা দিয়েও চিপস তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। একই সাথে তেঁতুল, জলপাই, আমলকী দিয়েও হরেক রকম আচার তৈরিও শুরু হয়েছে।

রাঙামাটি নানিয়ারচর উপজেলার হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরীক্ষামূলক ভাবে পাহাড়ের আনারসের চিপস তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে আড়াই হাজার প্যাকেট আনারসের চিপস উৎপাদন করা হয়েছে। এটি ২০২২ সাল পর্যন্ত চলমান থাকবে।

তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, এখানকার উৎপাদিত আনারস অর্থনৈতিকভাবে কাজে লাগানো ও কৃষকদের উদ্বুদ্ধ করতে এ পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে চিপস উৎপাদন শুরু হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘আনানাস’। প্রতিটি আনারসের চিপস প্যাকেট বিক্রি করা হচ্ছে ত্রিশ টাকায়।

আনারস দিয়ে চিপস বানানোর বিষয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলার কৃষক ঝন্টু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণ আনারস উৎপাদন হয়। কিন্তু তার নায্যমূল্য কখনো কৃষকরা পায়নি। সংরক্ষণের অভাবে কৃষকরা ভালো দাম পেত না। কারখানা তৈরি হওয়ায় তারা সহজেই বাজারজাত করতে পারবেন। একই সঙ্গে লাভবান হবেন।

কারখানার বিষয়ে রাঙামাটি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, আনারসের চিপস কৃষকদের জন্য সুসংবাদ বটে। ব্যক্তি উদ্যোগে এখানে কারখানা তৈরি করা যায় তাহলে আনারসের পচন রোধ ঠেকানো যাবে। কৃষক লাভবান হবে। বেকার মানুষের কর্মসংস্থান বাড়বে।

ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মেহেদি মাসুদ বলেন, এ পাইলট প্রকল্পের জন্য মন্ত্রণালয় থেকে ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মূলত তরুণ উদ্যোক্তা সৃষ্টি করতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্প সচল হলে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে। যাতে পাহাড়ের উৎপাদিত ফল সংরক্ষণ করা যায়। কৃষিপণ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তৃণমূলে অর্থনৈতিকভাবে দাড় উন্মোচন করা সম্ভব। আর এ চিপস বিদেশেও রপ্তানি যোগ্য।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status