ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
লাকসামে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্ভোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 11:06 PM

লাকসামে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্ভোধন

লাকসামে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্ভোধন

মঙ্গলবার কুমিল্লার লাকসামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে বিকেলে  লাকসাম সরকারি হাসপাতাল রোডে অবস্থিত আলম টাওয়ারে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্ভোধন করা হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখার ব্যাবস্থাপক মো: আবুল খায়েরের সভাপতিত্বে ফিতা কেটে এটিএম বুথ শুভ উদ্ভোধন করেন লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-২ মো: আব্দুল আলিম দিদার।

 এ সময় উপস্থিত ছিলেন লাকসাম শাখার ম্যানেজার (অপারেশন) মোস্তাফিজুর রহমান, ব্যাংক কর্মকর্তা মো: আব্দুল বাতেন, মো: আবদুল আলী, বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার মো: আবু তাহের, মো: সানাউল্লাহ, মীর হোসেন প্রমুখ।


উদ্ভোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের লাকসাম শাখার ব্যাপস্থাপক মো: আবুল খায়ের বলেন- সারা দেশের ন্যায় লাকসামে আমরা পর্যাপ্ত পরিমান এটিএম বুথ স্থাপন করেছি। গ্রাহকরা  ২৪ ঘন্টা এ সেবা গ্রহন করতে পারবেন। তিনি সর্বসাধারণকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।

এখন থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে এটিএম কার্ডধারী ব্যক্তি  টাকা উত্তোলন করতে পারবেন বলে তিনি জানান। এটিএম বুথে সার্বক্ষনিক নিরাপত্তা সহ পুরো বুথ সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status