ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
লাকসামে পিয়াজের ৭ মজুতদারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
শাহ নুরুল আলম
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 11:02 PM

লাকসামে পিয়াজের ৭ মজুতদারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

লাকসামে পিয়াজের ৭ মজুতদারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গতকাল মঙ্গলবার কুমিল্লার লাকসামে পাইকারি পিয়াজের ৭ ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯০,০০০ টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। বিকেলে শহরের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোডে পিয়াজের পাইকারি দোকানে অধিকতর পিয়াজ মজুত ও বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  ৩৮/৪০ ধারায় লাকসাম উপজেলা সহকারি কমিশনার ভ‚মি উজালা রানী চাকমা এ অর্থ দন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতে সার্বক্ষনিক মনিটরিং করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো: আবুল খায়েরসহ লাকসাম উপজেলা ও পুুলিশ প্রশাসন।

ভ্রাম্যমানের আদালতে জরিমানা আদায়ের পিয়াজের প্রতিষ্ঠান গুলো হলো ব্যাংক রোডের মেসার্স মা ট্রেডার্সে ৩০,০০০ টাকা, সৈয়দ ষ্টোর ২০,০০০ টাকা, রহমান এন্ড সন্স  ২০,০০০ টাকা, মেসার্স বারেক ষ্টোর ৫,০০০ টাকা, কামরুল ষ্টোর ৫,০০০ টাকা, সজল ষ্টোর ৫,০০০ টাকা, মেসার্স সুশীল ষ্টোর ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ দিকে ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেটের কথা শুনে ব্যাংক রোডের রেদোয়ান এন্ড ব্রাদার্স সহ আরও কয়েকটি পিয়াজের বড় বড় পাইকারি দোকান বন্ধ করে চলে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status