ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
অশ্লীল অঙ্গভঙ্গি করায় ট্যাক্সিচালককে পুলিশে দিলেন মিমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 4:46 PM

অশ্লীল অঙ্গভঙ্গি করায় ট্যাক্সিচালককে পুলিশে দিলেন মিমি

অশ্লীল অঙ্গভঙ্গি করায় ট্যাক্সিচালককে পুলিশে দিলেন মিমি

ট্যাক্সি থেকে কটূক্তি এবং অশ্লীল অঙ্গভঙ্গি করায় গাড়ি থেকে নেমে এক ট্যাক্সিচালককে পুলিশে ধরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের পার্লামেন্ট সদস্য এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মিমি জিম থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার সূত্রপাত। এ সময় ট্রাফিক সিগনালে যখন মিমির গাড়ি দাঁড়িয়েছিল, তখন একটি ট্যাক্সি তার গাড়িকে ওভারটেক করে। মিমি কাঁচ নামিয়েছিলেন। তখনই তিনি লক্ষ্য করেন, পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।

দ্রুত গাড়ি থেকে নামেন মিমি। ট্যাক্সিচালককেও টেনে নামান। ধমকে বলেন, তাকে পুলিশে দেওয়া হবে। ততক্ষণে রাস্তায় লোক জমে গেছে।

মিমি যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করে। পরে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার মিমি বলেন, ‘সরকারি গাড়ি দেখেও যদি এক ট্যাক্সিচালক তার আরোহীকে উদ্দেশ করে প্রকাশ্যে এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে পারে, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে!’

ঘটনাচক্রে ওইদিন মিমির দেহরক্ষী তার সঙ্গে ছিলেন না। মিমি জানান, সে কারণেই তিনি কালক্ষেপন না করে গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান।

কলকাতা পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে বালিগঞ্জ ফাঁড়ির কাছে ক্রমাগত হর্ন দিতে দিতে মিমির গাড়িকে ওভারটেক করে একটি ট্যাক্সি। মিমি গাড়ি থেকে নেমে ট্যাক্সিটি দাঁড় করান। তখন ট্যাক্সিচালক মিমির উদ্দেশে অনবরত কটূক্তি করে। অশ্লীল অঙ্গভঙ্গিও করে। তখন মিমি দ্রুত এক কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশের বক্তব্য, ওই সার্জেন্ট আধ ঘণ্টার মধ্যে ট্যাক্সিসহ চালককে গ্রেপ্তার করেন। ওই চালকের নাম দেবা যাদব। বয়স ৩২ বছর। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তির ধারায় গড়িয়াহাট থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status