ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
ইরান এখন ট্যাংকবাহী যানও নির্মাণ করছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 9:48 AM

ইরান এখন ট্যাংকবাহী যানও নির্মাণ করছে

ইরান এখন ট্যাংকবাহী যানও নির্মাণ করছে

রানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওজার নেয়মাতি বলছেন, ট্যাংকবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে ইরানের সশস্ত্র বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

এর ফলে এই ধরনের যান নির্মাণে কিছু দেশের একক আধিপত্যের অবসান হয়েছে বলেও মনে করেন তিনি।

ইরানের এই সমারিক কমান্ডার বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা যাতে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র তৈরির পথে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ইরানের তরুণ বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিগেডিয়ার নেয়মাতি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন প্রতিরক্ষা খাতের প্রায় সব সামগ্রী নিজেই উৎপাদন করছে। তিনি আরও বলেন, শত্রুদের নিষেধাজ্ঞাকে ইরানি বিজ্ঞানীরা সুযোগে পরিণত করেছেন। তারা কঠিনতম নিষেধাজ্ঞার মধ্যেই সামরিক কাজে ব্যবহৃত অতি ভারী যান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। সূত্র : পার্স টুডে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status