ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
বিদেশি গুপ্তচর সন্দেহে ৫ ইরানিকে গ্রেপ্তার করেছে ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 5:34 PM

বিদেশি গুপ্তচর সন্দেহে ৫ ইরানিকে গ্রেপ্তার করেছে ইরান

বিদেশি গুপ্তচর সন্দেহে ৫ ইরানিকে গ্রেপ্তার করেছে ইরান

ইসরায়েল, ব্রিটেন ও জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান কর্তৃপক্ষ পাঁচজন ইরানী নাগরিককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কমপক্ষে দু'জনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের রায় দিয়েছে দেশটির ইসলামিক আদালত।

মঙ্গলবার এক ভার্চুয়াল নিউজ কনফারেন্সে বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেছেন,'সাম্প্রতিক মাসগুলোতে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজন ইরানীকে গ্রেপ্তার করা হয়েছে।'

ইসমাইলি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহরাম শিরখানি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন এবং ব্রিটেনের এমআই-৬ এজেন্সিতে কয়েকজন ইরানী কর্মকর্তাকে নিয়োগের চেষ্টা করেছিলেন।

শিরখানি ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তি সম্পর্কে শ্রেণিবদ্ধ তথ্য দিয়েছিলেন। তাকে দোষী সাব্যস্ত করে করাদণ্ড দেওয়া হয়েছে।

ইরান-অস্ট্রিয়া মৈত্রী সমিতির সেক্রেটারি-জেনারেল মাসউদ মোসাহেবকে ইসরায়েলের মোসাদ ও জার্মান গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ১০ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আটককৃত অন্য তিনজনের বিষয়ে তিনি কোনো বিবরণ দেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status