ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
‘প্রতিদিন মৃত্যু সংবাদ দেয়া মানসিক নির্যাতন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 5:13 PM

‘প্রতিদিন মৃত্যু সংবাদ দেয়া মানসিক নির্যাতন’

‘প্রতিদিন মৃত্যু সংবাদ দেয়া মানসিক নির্যাতন’

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (১২ আগস্ট) থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন বন্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  তবে এটি সাময়িক সিদ্ধান্ত বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।  বিকল্প উপায়ে তথ্য জানানোর কথা বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়।  তবে হঠাৎ করেই কেন এই ব্রিফ্রিং বন্ধ হয়ে যাচ্ছে, তা নিয়ে সবার মনেই প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, এরকম না যে আমরা পুরো বন্ধ করে দিয়েছি।  আপাতত কিছুদিন বন্ধ থাকুক, দেখি আমাদের অবস্থান।  তারপর হয়তো দেব। কারণ দিনের পর দিন একজন মানুষের পক্ষে এরকম করে মৃত্যুর সংবাদ দিয়ে যাওয়া, এটা যে কতখানি মানসিক নির্যাতন, এটা না করলে বুঝতে পারতেন না।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা অনলাইন বুলেটিনে তথ্য জানানো শুরু করলেও পরে দীর্ঘসময় ধরে এ কাজটি করে আসছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। এই বুলেটিন থেকেই দেশের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানতে পারতো সাধারণ মানুষ।

তবে, অধিদপ্তরের এ সিদ্ধান্তকে নেতিবাচক মনে করছেন স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞরা। তারা মনে করেন, বুলেটিন বন্ধ না করে এর পরিসর আরও বাড়ানো উচিত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status