বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের নিবন্ধন করলো রাশিয়া
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে বলে জানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইতোমধ্যেই তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন। তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করার পর সামান্য জ্বরাক্রান্ত হয়েছিলেন। তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।
পুতিন আরও জানান, মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা ভ্যাকসিনটির ব্যাপারে সবুজ সংকেত পেয়েছেন। এখন তারা এর গণহারে উৎপাদন শুরু করবে।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে স্পুটনিক নিউজ সম্প্রতি জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে থাকা ভ্যাকসিনটি ১২ আগস্টের মধ্যে অনুমোদন পাবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট।