ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
মহাত্মা গান্ধীর স্বর্ণের চশমা নিলামে তোলা হচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 2:19 PM

মহাত্মা গান্ধীর স্বর্ণের চশমা নিলামে তোলা হচ্ছে

মহাত্মা গান্ধীর স্বর্ণের চশমা নিলামে তোলা হচ্ছে

মহাত্মা গান্ধীর একটি স্বর্ণে মোড়ানো চশমা নিলামে তোলা হচ্ছে ইংল্যান্ডে। নিলামকারীর অনুমান ওই চশমার দাম উঠতে পারে ১০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ১১ হাজার ২৬৫ টাকারও বেশি।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল অকশন সংস্থার অফিসের লেটার বক্সে একটি খামে মুড়ে ওই চশমা রেখে দিয়ে যান একজন। সংস্থার কর্মকর্তা অ্যান্ডি স্টো বলেন, ওই চশমাটির দাম কত হতে পারে জেনে চমকে গিয়েছিলাম। খবর বিবিসি ও এনডিটিভির।

ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির হেফাজতে ছিল চশমাটি। অনলাইনে এটির দাম উঠেছিল ছয় হাজার পাউন্ড। ওই ব্যক্তিকে তার বাবা বলেছিলেন– চশমাটি তাকে দিয়েছিলেন তার কাকা।

তিনি ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন। তাকে চশমাটি উপহার দিয়েছিলেন মোহন দাস করমচাঁদ গান্ধী।

স্টো জানিয়েছেন, চশমাটির দুটি ডাণ্ডা গোল্ড প্লেটেড করা, দুটি কাচ সোনার পানিতে রঙ করা পাত দিয়ে জোড়া। ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করার সময় ওই বৃদ্ধ ব্যক্তির বাবার কাকাকে মহাত্মা গান্ধী উপহার হিসেবে দিয়েছিলেন ওই চশমাটি।

মহাত্মা গান্ধী প্রায়ই চশমাটির মতো তার ব্যবহৃত জিনিসপত্র পরিচিতদের উপহার হিসেবে দিতেন।

সম্পাদনা: এম অালমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status