ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
সমালোচনা থেকে বাঁচতে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন শিক্ষামন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 1:24 PM

সমালোচনা থেকে বাঁচতে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন শিক্ষামন্ত্রী

সমালোচনা থেকে বাঁচতে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন শিক্ষামন্ত্রী

ভারতের ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতো। তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী। অথচ তাঁর নিজের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ। তাই বিরোধীদের কটাক্ষ তো রয়েইছে, সাধারণ মানুষও শিক্ষামন্ত্রীকে দেখলেই সমালোচনা করেন।

তাই সমালোচনা থেকে বাঁচতে করলেন এক অবাক কাণ্ড। ৫৩ বছর বয়সে পড়ালেখা পুনরায় চালু করতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য করলেন আবেদন।

ঝাড়খণ্ডের শিক্ষার উন্নতির জন্য রাজ্য জুড়ে নতুন মডেল স্কুল খুলছে সরকার। সোমবার সাংবাদিকদের সামনে সে বিষয়ে ঘোষণা করতে আসেন জগরনাথ মাহাতো। তখনই সকলে চমকে দিয়ে ঘোষণা করেন, তিনি স্কুলে ভর্তি হচ্ছেন আবার।

সূত্রের খবর, ৫৩ বছরের এই মন্ত্রী তার নিজেরই বিধানসভা, বোকারো জেলার দুমরি এলাকার নাবাডিহতে সরকারি ইন্টার-কলেজ দেবী মাহাতো মহাবিদ্যালয়ে আর্টস নিয়ে ভর্তি হয়েছেন৷

ভর্তি হওয়ার পরে জগরনাথ জানিয়েছেন, এবার তিনি মন দিয়ে পড়াশোনা করবেন। সেই সঙ্গে রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও আরও মজবুত করার চেষ্টা করবেন।

১৯৯৫ সালে চন্দ্রপুরার নেহেরু স্কুল থেকে সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিলেন জগরনাথ মাহাতো। তারপর আর লেখাপড়া করেননি তিনি।

কিন্তু এতদিন পরে কেন এই সিদ্ধান্ত? জগরনাথ বলেন, ‘আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই, অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন৷

সেই সমস্ত মানুষদের জবাব দেওয়ার জন্যই আমি ফের ভর্তি হয়েছি পড়াশোনা করতে। পড়াশোনার কোনো বয়স হয় না। আমি ভাল রেজাল্ট করে দেখিয়ে দেব।

শুধু তাই নয়, নিজে ক্লাস টেনের বিদ্যা নিয়ে কী করে রাজ্যের শিক্ষা দফতর সামলাবেন, সে প্রশ্নের মুখে তাকে বারবারই পড়তে হয়েছে নানা সময়ে। তাই সব ভুলে গিয়ে পড়াশোনাটা আবার নতুন করে করবেন বলে ঠিক করেছেন।:

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status