ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে কোর্টে ফিরেছে টেনিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 2:28 PM

অবশেষে কোর্টে ফিরেছে টেনিস

অবশেষে কোর্টে ফিরেছে টেনিস

পালের্মো লেডি ওপেন টেনিসের মধ্য দিয়ে আবারো কোর্টে ফিরেছে টেনিস। কোভিড পরবর্তীতে এটিই প্রথম পেশাদার টেনিস টুর্নামেন্ট। সোমবার সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে শুরু হয়েছে আসরটি।

ইউরোপের ১৫টি দেশ থেকে প্রতিযোগীরা হাজির হয়েছেন টুর্নামেন্টে অংশ নিতে।

মার্চে সবধরনের টেনিস স্থগিত হয়ে পড়ার পর এই প্রথম আয়োজন করা হলো আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট।

বেশ কড়াকড়ির মধ্য দিয়েই শুরু হয়েছে পলের্মো ওপেন। দেশত্যাগের আগে সবার করোনা টেস্ট করা হয়েছে। পলের্মোতে পৌঁছানোর পর আরেক দফা টেস্ট করা হয়েছে খেলোয়াড়-কর্মকর্তাসহ সবাইকে। প্রতি ৪ দিন পরপর অংশগ্রহণকারী সবাইকে টেস্ট করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, এত কড়াকড়ির পরও একজন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি তারা। একইসঙ্গে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় আয়োজকরা।

চলতি মাসেই ফেরার কথা রয়েছে ইউএস ওপেনের। ৩১ আগস্ট থেকে শুরু হবে এই গ্র্যান্ডস্ল্যামটি। এরপর ২৭ সেপ্টেম্বর শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status