ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতিরঝিল লেকের পাশে গাছে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 2:19 PM

হাতিরঝিল লেকের পাশে গাছে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

হাতিরঝিল লেকের পাশে গাছে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজধানীর হাতিরঝিল লেকের পাশের একটি কাঠালগাছ থেকে অজ্ঞাত (৪৫) ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৪ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর  ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ পরিদশর্ক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে হাতিরঝিল লেকের পাশের আকিজ গলিতে একটি কাঁঠালগাছ থেকে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status