ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 1:53 PM

বুধবার শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন

বুধবার শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন

বিশ্বজুড়ে করোনার বিস্তার। এ থেকে মুক্ত নয় শ্রীলঙ্কাও। এর মধ্যেও সেখানে আগামী বুধবার পার্লামেন্ট নির্বাচন। এতে ভোটারদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার অধীনে ভোটারদেরকে মুখে মাস্ক পরতে হবে। ব্যালট পেপারে ভোট দেয়ার জন্য নিজেদেরকেই সঙ্গে কলম নিতে হবে। ভোটকেন্দ্রে রক্ষা করতে হবে সামাজিক ও শারীরিক দূরত্ব। উল্লেখ্য, এর আগে করোনা ভাইরাস সংক্রমণের জন্য এই নির্বাচন দুই দফা স্থগিত করা হয়।
এখন চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে বুধবার। এরপর বৃহস্পতিবার গণনা করা হবে ভোট। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় ভঙ্গুর রাজনীতিতে নিজের ক্ষমতাকে পোক্ত করার আশা করছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। যদি তিনি বিজয়ী হতে পারেন, তাহলে তাতে সুবিধা হবে তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের। দু’জনে মিলে তাদের মতো করে সংবিধান সংশোধন করতে পারবেন। উল্লেখ্য, রোববার পর্যন্ত শ্রীলঙ্কায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮১৬ জন। মারা গেছেন ১১ জন। এইসব সংখ্যা দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের তুলনায় অনেক কম। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status