ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কাল খুলছে অফিস-আদালত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 10:24 PM

কাল খুলছে অফিস-আদালত

কাল খুলছে অফিস-আদালত

ঈদের তিনদিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল সোমবার থেকে খুলছে অফিস-আদালত। তিন দিনের ছুটি শেষে আগামীকাল থেকে কাজে যোগ দেবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি অফিসগুলোর পাশাপাশি আগামীকাল থেকে খুলবে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও। গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। গতকাল শনিবার দেশের মুসলিম সম্প্রদায় পালন করে ঈদুল আজহা।

যারা ঢাকায় আছেন, তারা কাল থেকে কাজে যোগ দেবেন। তবে যারা ঈদের ছুটিতে বাড়ি গেছেন, তাদের কাজে যোগদানে আরও কদিন দেরি হতে পারে। যারা সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন, তারা যোগ দেবেন আরও কিছুদিন পর।

করোনাভাইরাস মহামারিকালের ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status