ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সাত দিনেই ৫০ কোটি ভিউ ‘ফোকলোর’, বিক্রি ২০ লাখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 7:44 PM

সাত দিনেই ৫০ কোটি ভিউ ‘ফোকলোর’, বিক্রি ২০ লাখ

সাত দিনেই ৫০ কোটি ভিউ ‘ফোকলোর’, বিক্রি ২০ লাখ

মার্কিন গায়িডা টেইলর সুইফটের সবশেষ অ্যালবাম ‘ফোকলোর’ মাত্র সাত দিনে ৫০ কোটি ভিউ হয়েছে। এই সময়ের মধ্যে বিক্রি হয়েছে অ্যালবামটির ২০ লাখ কপি। মুক্তির প্রথম দিনেই বিক্রি হয়েছে ১৩ লাখের বেশি।

ফোকলোর প্রকাশের মাত্র সাত দিনেই অ্যালবামটি আরও একটি রেকর্ড করেছে। বছরের সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের শীর্ষ তালিকায় উঠে এসেছে এর নাম।

সুইফটের মিউজিক লেবেল- রিপাবলিক রেকর্ডস চলতি সপ্তাহের শুরুতেই এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৪ জুলাই নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন সুইফট। এটি তার অষ্টম স্টুডিও অ্যালবাম। বাজারে আসার মাত্র ১৫ ঘণ্টা আগে ঘোষণা দেয়াটাও যেন ছিল অন্যরকম চমক।

ফোকলোর অনলাইন স্ট্রিমিং করেছে ‘স্পোটিফাই’। তারা প্রথম দিনেই এটির ৮ কোটি ৬ লাখ ভিউ পেয়েছে। সাত দিনে অ্যালবামটি যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী বিভিন্ন রেকর্ড ভেঙে দিয়েছে।

'ফোকলোর'-এ মোটি ১৬টি গান রয়েছে। গানগুলোর হল;
১. দ্য ওয়ান।
২. কার্ডিগান।
৩. দ্য লাস্ট গ্রেট আমেরিকান ডাইনেস্টি।
৪. এক্সাইল।
৫. মাই টিয়ারস রিকোচেট।
৬. মিররবল।
৭. সেভেন।
৮. আগস্ট।
৯. দিস ইজ মি ট্রাইং।
১০. ইলিসিট অ্যাফেয়ার্স।
১১. 'ইনভিজিবল স্ট্রিং।
১২. ম্যাড ওম্যান।
১৩. এপিফ্যানি।
১৪. বেটি।
১৫. পিস।
১৬. হক্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status