ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
শতভাগ সফল ডিএসসিসিও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 7:20 PM

শতভাগ সফল ডিএসসিসিও

শতভাগ সফল ডিএসসিসিও

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য (০২ আগস্ট) শতভাগ অপসারিত হয়েছে।

ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন আজ রবিবার দুপুরে এক ভিডিও বার্তায় বলেন, গতকাল শনিবার দুপুর ২টা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত নগরীর ৭৫টি ওয়ার্ডের শতভাগ প্রায় ৮ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি জানান, আজ (২ আগস্টের) কোরবানির পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, তা আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে।

এ সময় তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুরোধের প্রেক্ষিতে গত শুক্রবার রাত্রে (৩১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৩৩ ট্রাক বর্জ্য গ্রহণ করেন তা ডিএসসিসি’র মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যায়। সে রাতে আমিন বাজারে প্রচন্ড যানজট থাকায় ডিএনসিসিকে দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status