ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কোহলি-রোহিতদের ১০ মাস বেতন দিচ্ছে না ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 2:25 PM

কোহলি-রোহিতদের ১০ মাস বেতন দিচ্ছে না ভারত

কোহলি-রোহিতদের ১০ মাস বেতন দিচ্ছে না ভারত

কোহলি-রোহিতসহ শীর্ষ ২৭ ক্রিকেটারদের বেতন পাচ্ছেন না অনেকদিন। ছবি: এএফপিকোহলি-রোহিতসহ শীর্ষ ২৭ ক্রিকেটারদের বেতন পাচ্ছেন না অনেকদিন। ছবি: এএফপিভারতীয় ক্রিকেট বোর্ডের টাকার অভাব নেই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বলে কথা। কিন্তু ভারতীয় তারকা ক্রিকেটাররাই নাকি ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না! এ ছাড়া কিছু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফি এখনো দেওয়া হয়নি কোহলিদের। বিসিসিআইয়ের কাছে ক্রিকেটারদের প্রায় ৯৯ কোটি রুপি এখনো পাওনা।

বিরাট কোহলিরা গত বছর অক্টোবরের পর থেকে বেতন পাচ্ছেন না। এর বাইরে গত ডিসেম্বরের পর ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। এই ম্যাচগুলোর ফিও ক্রিকেটাররা এখনো পাননি। মোট ২৭ জন চুক্তিবদ্ধ তারকা ক্রিকেটার বোর্ডের কাছ থেকে পারিশ্রমিক পাচ্ছেন না।

এ ব্যাপারে জানতে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। কিন্তু ফোন কিংবা মেসেজে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশের পর কোনো খবর নেই। চার ধাপে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হতো। কিন্তু এখন আমরা জানি না কখন পারিশ্রমিক আসবে। কোনো পরিষ্কার বার্তা নেই আমাদের কাছে। গত মাসে ফেব্রুয়ারির নিউজিল্যান্ড সিরিজের পারিশ্রমিকের ব্যাপারে কথা হচ্ছিল। কিন্তু এখনো সেই টাকা আসেনি।’

জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেট ও বয়সভিত্তিক দলগুলোর ক্রিকেটাররাও বেতন পাচ্ছেন না। নতুন মৌসুম চলে আসছে, কিছু কিছু রাজ্য দলের ক্রিকেটাররা নাকি এখনো গত মৌসুমের সম্পূর্ণ পারিশ্রমিক পাননি।

সব মিলিয়ে ৯৯ কোটি রুপি পারিশ্রমিক আটকে আছে। ভারতের এ+ গ্রেডের তিন ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরা বছরে ৭ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন। এ, বি আর সি গ্রেডের ক্রিকেটাররা পান ৫ কোটি, ৩ কোটি ও ১ কোটি রুপি করে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফি ধরা হয়েছে ১৫ লাখ, ৬ লাখ ও ৩ লাখ।

২০১৮ সালের হিসাব অনুসারে বিসিসিআইয়ের ব্যাংক হিসাবে ৫ হাজার ৫২৬ কোটি রুপি আছে। ২ হাজার ৯৯২ কোটি রুপি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা। এ ছাড়া স্টার টিভির সঙ্গে ৬ হাজার ১৩৮ দশমিক ১ কোটি রুপির সম্প্রচার চুক্তি করেছে বিসিসিআই। চুক্তির মেয়ার ৫ বছর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status