ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আফ্রিদির চোখে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:28 PM

আফ্রিদির চোখে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি

আফ্রিদির চোখে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি

বিরাট কোহলি। বর্তমান ভারতীয় অধিনায়ক। যার ব্যাট হাসলে হাসে ভারত। তার ব্যাটে ভর করে অনেকগুলো জয়ের সাক্ষী টিম ইন্ডিয়া। অনেকে তো এমনও বলে থাকেন যে, শচীনকে ছাড়িয়ে যেতে পারেন এমন সম্ভাবনা শুধু বিরাট কোহলিরই আছে।

ছাড়িয়ে যাওয়া হোক বা না হোক, বিরাট তার ব্যাটিং শৈলী দিয়ে জায়গা করে নিয়েছেন সমর্থকদের মনে। শুধু সমর্থকই নয়, তাকে অবলীলায় সেরা ব্যাটসম্যানের তালিকায় রাখেন এমন ক্রিকেটারের সংখ্যাও নেহাত কম নয়। প্রতিপক্ষ বোলারদের কাছেও জনপ্রিয় তিনি। অনেকের কাছে কখনো কখনো প্রিয় প্রতিপক্ষ ভারতীয় এই ব্যাটসম্যান।

পাকিস্তানি সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির চোখেও বর্তমানে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। সম্প্রতি টুইটারের এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন শহিদ আফ্রিদি। ভক্ত-সমর্থকদের প্রশ্নের জবাবে নিজের পছন্দের ও সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলিকে অভিহিত করেন সাবেক এই হার্ডহিটার।

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় লড়াইয়ে বিদ্বেষ নয়, বরং সৌহার্দ্যের জায়গা থেকেই শহিদের চোখে সেরা কোহলি। তার ব্যাটিং মুগ্ধ হয়ে উপভোগ করেন বলেও জানান আফ্রিদি।

শুধু পছন্দের ব্যাটসম্যানই নয় পছন্দের বোলারেরও নাম বলেছেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বোলার প্যাট কমিন্সকে প্রিয় বোলারের তালিকায় সবার ওপরে রেখেছেন তিনি।    

এছাড়াও পছন্দের ব্যাটসম্যানের তালিকায় ভিভ রিচার্ডসকেও রাখতে চান সবসময়। তবে কার বিপক্ষে বোলিং করতে উপভোগ করেন আফ্রিদি? এমন প্রশ্নে আফ্রিদি বেছে নেন ক্যারিবিয়ান কিংবদন্তি  ব্রায়ান লারা এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে।

পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮ টি ওয়ানডে খেলেছেন হার্ডহিটার আফ্রিদি। এছাড়া টি টোয়েন্টি খেলেছেন ৯৯টি।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status