ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর পর এবার অধ্যাপক আনু মুহাম্মদ করোনা আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:23 PM

স্ত্রীর পর এবার অধ্যাপক আনু মুহাম্মদ করোনা আক্রান্ত

স্ত্রীর পর এবার অধ্যাপক আনু মুহাম্মদ করোনা আক্রান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (১ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার ফলাফলে তাঁদের করোনা পজিটিভ বলে জানানো হয়।

জাবি অর্থনীতি বিভাগ সূত্রে জানা গেছে, আনু মুহাম্মদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শনিবার। আজ রবিবার তিনিও মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হবেন। আপাতত তাঁরা দুজন সুস্থ আছেন।

এর আগে গত ২৮ জুলাই তাঁর স্ত্রী শিল্পী বড়ুয়ার করোনা পজিটিভ আসে। তিনি গত মঙ্গলবার ঢাকা মেডিক্যাল ভর্তি হন। পরে শুক্রবার তিনি সেখান থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status