ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বিরামপুরের মেয়র-ইউএনও-এসিল্যান্ড করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:05 PM

বিরামপুরের মেয়র-ইউএনও-এসিল্যান্ড করোনায় আক্রান্ত

বিরামপুরের মেয়র-ইউএনও-এসিল্যান্ড করোনায় আক্রান্ত

দিনাজপুর বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম ঈদের রাতে করোনাভাইরাসে আক্রান্ত রিপোর্ট পেয়েছেন। এর আগে বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী যুগান্তরকে বলেন, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।

ডা. সোলায়মান হোসেন মেহেদী আরও বলেন, এর আগে বিরামপুরের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলায় এখন পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম যুগান্তরকে বলেন, গত কয়েকদিন ধরেই শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা জন্য দেয়া হয়।শনিবার ঈদের দিনে সন্ধ্যায় করোনা পজিটিভ আসে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status