ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গরুর মাংস পাচারের অভিযোগে হাতুড়ি দিয়ে পেটালো মুসলিম যুবককে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 4:36 PM

গরুর মাংস পাচারের অভিযোগে হাতুড়ি দিয়ে পেটালো মুসলিম যুবককে

গরুর মাংস পাচারের অভিযোগে হাতুড়ি দিয়ে পেটালো মুসলিম যুবককে

গরুর মাংস পাচারের অভিযোগে এক মুসলিম যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আধমরা করলো, কথিত গো-রক্ষকরা। শুক্রবার সকালে ভারতের রাজধানী দিল্লির কাছে অবস্থিত গুরগাঁওয়ে পুলিশের চোখের সামনেই ঘটে এ ঘটনা। যার ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।

ভারতীয় গণমাধ্যম বলছে, পিটুনির শিকার যুবক লোকমান পেশায় ট্রাকচালক। কেবল সন্দেহের বশে প্রায় আট কিলোমিটার ধাওয়া করার পর তাকে টেনে হিঁচড়ে নামিয়ে নির্মমভাবে পেটানো হয়। এসময় বাধা দেয়া তো দূর, উল্টো কৌতুহলী জনতার ভিড়ে মিশে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন পুলিশ সদস্যরা। এমনকি দুর্বৃত্তদের না আটকে জব্দ করা মাংস গরুর কিনা, তা নিশ্চিতে মাংস ল্যাবে পাঠাতে ব্যস্ত ছিলেন তারা।

অভিযোগ উঠেছে, পুলিশের নিস্পৃহ আচরণই আরও বেপরোয়া করে তোলে ওই উগ্রবাদীদের। এ ঘটনায় আবারও আলোচনায়, ২০১৫ সালের দাদরি গণপিটুনি। সেবারও দিল্লির কাছেই নয়ডাতে গোমাংস রাখার অভিযোগে সংখ্যালঘু মুসলিম মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status