ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুরু হলো শোকাবহ আগস্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:44 PM
সর্বশেষ আপডেট: Saturday, 1 August, 2020, 12:45 PM

শুরু হলো শোকাবহ আগস্ট

শুরু হলো শোকাবহ আগস্ট

শুরু হয়েছে শোকাবহ আগস্ট মাস। ১৯৭৫ সালের আগস্ট মাসের ১৫ তারিখে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে গুটিকয়েক বিপথগামী সেনাসদস্য।

বাঙালির ইতিহাসের অন্যতম নৃশংসতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সাথে সাথে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামাল, দ্বিতীয় পুত্র শেখ জামাল ও তার স্ত্রী রোজী জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ।

এ মাস পালনের জন্য রাজধানীতে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আগস্ট মাসের প্রথম প্রহরে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে মোমবাতি জ্বালিয়ে জাতির জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ ও এর সহযোগী সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলো সারা মাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক পালন করবে। তবে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status