ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 July, 2020, 12:05 PM

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল খালিক কন্টাই (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমের তত্ত্বাবধানে রোববার এসআই নিতাই লাল রায়ের নেতৃত্বে জৈন্তাপুর থানার দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কন্টাই জৈন্তাপুর থানার কলাগ্রামের বরকত উল্লাহর ছেলে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার কন্টাই উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই নিতাই লাল রায় বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, মাদকের সাথে যুক্ত ব্যবসায়ী এবং সেবনকারী পরিবার ও সমাজের শত্রু। পুলিশ সুপারের নির্দেশে সিলেট জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status