ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) কর্তৃক পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ডিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও অতি দরিদ্র ৪৩২৪ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নে ওই চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। এ সময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বসির মল্লিক, সাবেক ছাত্র নেতা সৌমিক চক্রবর্তী নিপুণ, ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, ভরাডোবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আফতাব পাঠান, ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাঈম, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।