ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কন্যা সন্তানের বাবা হলেন উসমান খাজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 9:43 PM

কন্যা সন্তানের বাবা হলেন উসমান খাজা

কন্যা সন্তানের বাবা হলেন উসমান খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা কন্যা সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার কন্যা সন্তানের বাবা হয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান।

বাবা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন খাজা।

ইনস্টাগ্রামে স্ত্রী ও সাদা পোশাকে মোড়ানো কন্যা সন্তানের ছবি পোস্ট করে ৩৩ বছর বয়সী খাজা লিখেছেন আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম সন্তান আইশা’র জন্য খুবই কৃতজ্ঞ ও আনন্দিত। তার বাবার মতো সেও ঠাণ্ডকে ঘৃণা করে!

২০১৮ সালের এপ্রিলে সানসাইন কোস্টে র্যাচেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উসমান খাজা।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০টি সেঞ্চুরির সাহায্যে ৪ হাজার ৬৮২ রান সংগ্রহ করেন ৩৩ বছর বয়সী এ উসমান খাজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status