ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুস্থ আল্লামা শফী, ফিরলেন মাদ্রাসায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2020, 8:56 PM

সুস্থ আল্লামা শফী, ফিরলেন মাদ্রাসায়

সুস্থ আল্লামা শফী, ফিরলেন মাদ্রাসায়

সুস্থ হয়ে আবার হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে ছাড়পত্র পান তিনি। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে হাটহাজারী বড় মাদ্রাসায় ফিরেন তিনি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, শারীরিক অস্থিরতা নিয়ে মঙ্গলবার দুপুরে আল্লামা শফী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার (২৪ জুলাই) আল্লামা শফীর করোনার নমুনা পরীক্ষা করা হয় যদিও এখনো ফলাফল পাওয়া যায়নি।

এর আগে গত ৭ জুন হঠাৎ অসুস্থ অনুভব করলে হেফাজতে ইসলামের আমিরকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। ওই সময় এক সপ্তাহ চিকিৎসাধীনকালে তার করোনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status