আগস্টে মাঠে ফিরছে নারী দল, দায়িত্ব নেবেন ইউরোপীয় কোচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 4:24 PM
আগস্টে মাঠে ফিরছে নারী দল, দায়িত্ব নেবেন ইউরোপীয় কোচ
এবার বিসিবির ব্যবস্থাপনায় ঐচ্ছ্বিক অনুশীলনে ফেরার অপেক্ষায় নারী ক্রিকেটাররা। মিরপুরে ব্যস্ততা বেশি আর তাই আগস্টের মাঝামাঝি সিলেট অথবা কক্সবাজারে হবে সালমা-জাহানারাদের ক্যাম্প। আর তার আগে দলের দায়িত্ব নেবেন ইউরোপীয় কোচ। নিশ্চিত করেছেন বিসিবি উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
এশিয়া কাপ শ্রেষ্ঠত্ব নারী ক্রিকেট দলকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। যে কৃতীত্ব বারবার কাছে গিয়েও অধরা মাশরাফী-সাকিব-তামিমদের সেখানেই স্বপ্ন আর সংগ্রামের সেতুবন্ধন রচনা করে সালমা-জাহানারারা।
২০১৮ থেকে ২০ স্বপ্ন ছোয়া সেই দলটাই ২ বছরের ব্যবধানে অচেনা। টেম্পারমেন্ট, টেকনিক সব প্যারামিটারে বিশ্বকাপ টি টোয়েন্টিতে ফ্লপ সালমা খাতুনের দল। শতভাগ ম্যাচে হার, ব্যটিং অর্ডার নিয়ে অপরিকল্পিত পরীক্ষা, নির্বাচক প্যানেল না থাকা, সবশেষ ভারতীয় কোচ আঞ্জু জৈনের ব্যর্থ কৌশল ডুবিয়েছে নারী দলকে।
উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানালেন আসছে মাসে দায়িত্ব নিচ্ছেন ইউরোপীয় কোচ, শর্টলিস্ট তৈরি বাকি শুধু আনুষ্ঠানিকতা।