ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কবর দেয়ার ২৫ বছর পরেও নূরুজ্জামানের লাশ অক্ষত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:03 PM

কবর দেয়ার ২৫ বছর পরেও নূরুজ্জামানের লাশ অক্ষত!

কবর দেয়ার ২৫ বছর পরেও নূরুজ্জামানের লাশ অক্ষত!

মরদেহ দাফনের কয়েক দিনের মধ্যেই সেটি পচে-গলে মাটিতে মিশে যায় এটাই স্বাভাবিক। কিন্তু কুষ্টিয়ার কুমারখালীতে ঘটেছে বিরল ঘটনা। সেখানে শ্রমিকরা মাটি কাটতে গিয়ে একটি মরদেহ পেয়েছে। মরদেহটি ২৫ বছর আগে দাফন করা হয়। কিন্তু এত বছরেও মাটির নিচে সেটি অক্ষত রয়েছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মরদেহটি এক নজর দেখার জন্য হাজারো মানুষ ভিড় জমাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের বাড়ি তৈরির জন্য মাটি কাটতে গিয়ে মৃতদেহ দেখতে পাই মাটি কাটার শ্রমিকরা। পরে স্থানীয়রা এসে মৃতদেহ শনাক্ত করে। সন্ধ্যায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

মৃতদেহ শনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ডাকাতদল তাকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। প্রায় এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে বাড়ির পাশের বাগানে দাফন করা হয়। শুক্রবার নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়

পরে মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status