ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুকের ‘রুম’ থেকে লাইভও করা যাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 11:43 PM

ফেসবুকের ‘রুম’ থেকে লাইভও করা যাবে

ফেসবুকের ‘রুম’ থেকে লাইভও করা যাবে

সম্প্রতি ফেসবুকে চালু করা হয়েছে ভিডিও কনফারেন্সিং টুল ‘ম্যাসেঞ্জার রুম’। এবার এতে যুক্ত হলো লাইভ ব্রডকাস্টিং ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক নিউজ ফিডে মিটিংয়ের লাইভ শেয়ার করতে পারবেন। এতে যুক্ত হতে পারবেন ৫০ জন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, ম্যাসেঞ্জার রুম ও ফেসবুক লাইভ একত্রে যুক্ত করে সামনা-সামনি না থেকেও মানুষ বিভিন্ন কনটেন্ট তৈরি করতে পারবে। প্রাথমিক অবস্থায় কয়েকটি দেশে এটি ব্যবহার করা যাচ্ছে। যেসব দেশে মেসেঞ্জার রুম সেবাটি চালু করা হয়েছে সেখানে শিগগিরই মেসেঞ্জার মোবাইল ও মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে বলে জানানো হয়।

কাউকে নতুন করে যুক্ত করা, লাইভ শেয়ার করা এবং এর রেকর্ড রাখাসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা টুলসগুলো যিনি রুম তৈরি করবেন তার নিয়ন্ত্রণে থাকবে। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও যে কাউকে আমন্ত্রণ জানানো যাবে। রুম সৃষ্টিকারী তার রুমসের কার্যক্রম প্রোফাইল, পেজ বা গ্রুপে সম্প্রচার করতে পারবেন। এ ছাড়া ব্রডকাস্টিংয়ে অংশগ্রহণকারীকে যুক্ত করা বা বাদ দেওয়ার ক্ষমতাও রুম সৃষ্টিকারীর হাতে থাকবে। সরাসরি সম্প্রচারের সময় রুম লক বা আনলকও করা যাবে।

লাইভ ব্রডকাস্টের সময় রুমে অংশগ্রহণে একটি নোটিফিকেশন পাবেন অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা। তবে এতে যুক্ত হবেন কি না তা ঠিক করতে পারবেন তিনি। চাইলে যেকোনো সময় লাইভ না দেখে চলে যেতে পারবেন। যখন রুম সৃষ্টিকারী লাইভ শুরু করবেন, তখন সম্প্রচার ফেসবুকে চলতে থাকবে এবং রুমের বাইরে থাকা লোকজন রুমে কী হচ্ছে তা দেখতে পাবেন।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status