ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
র‌্যাবের অভিযানে তিন জঙ্গি সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 July, 2020, 8:19 PM

র‌্যাবের অভিযানে তিন জঙ্গি সদস্য গ্রেফতার

র‌্যাবের অভিযানে তিন জঙ্গি সদস্য গ্রেফতার

ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যা প্রচার ও গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও সীমকার্ড উদ্ধার হয়েছে।

গ্রেফতাররা হলেন, গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফুলহারের আব্দুল গণি আকন্দের ছেলে বিপ্লব হোসেন (৩৩), বজরুক বোয়ালিয়া মধ্যপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ ওরফে তোফায়েল আলম ওরফে শিমু (৩২) এবং ফুলহারের মনসুর আলীর ছেলে মওলা মিয়া (৪০)। এরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে গ্রেফতার হওয়া জঙ্গি সদস্যদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজারে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের ওই তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওই তিনজন জঙ্গি সংগঠন 'আল্লাহর দল' এর সক্রিয় সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য গ্রহণ সংগ্রহ করে আসছেন। তারা সবাই আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত চাটুকারিতার সাথে সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রেফতার এসব জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তাদের সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status