ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ইরাকে মুক্তি পেয়েছেন অপহরণের শিকার জার্মান নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 7:55 PM

ইরাকে মুক্তি পেয়েছেন অপহরণের শিকার জার্মান নারী

ইরাকে মুক্তি পেয়েছেন অপহরণের শিকার জার্মান নারী

ইরাকের বাগদাদে অপহরণের শিকার এক জার্মান নারী মুক্তি পেয়েছেন। হেলা ম্যুইস নামের ওই নারীকে নিরাপত্তা বাহিনী মুক্ত করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল। শুক্রবার ওই বিবৃতিতে এ তথ্য জানান তিনি। তবে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জার্মান নাগরিক হেলা ম্যুইস বেশ কয়েক বছর ধরেই বাগদাদে বসবাস করেন। সেখানে তিনি বাইত তারকিব নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিষ্ঠার কাজ করছেন। এই এনজিও’র লক্ষ্য হলো স্থানীয় তরুণ শিল্পীদের কাজে সহায়তা করা। গত সোমবার নিজের শিল্প সংগ্রহের কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তাঁকে অপহরণ করা হয়। তবে অপহরণকারীদের চিহ্নিত করা যায়নি।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আবদেল সাত্তার বায়রাকদার জানিয়েছেন, বাগদাদে রাতভর চালানো ওই অভিযানে সহায়তা দেয় একটি তদন্তকারী আদালত। এ বিষয়ে তদন্ত এখনো চলছে। সূত্র: আল-আরাবিয়া।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status