ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শাহজালালের (রহ.) মাজারে যুবকের ঝুলন্ত লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 7:29 PM

শাহজালালের (রহ.) মাজারে যুবকের ঝুলন্ত লাশ

শাহজালালের (রহ.) মাজারে যুবকের ঝুলন্ত লাশ

হজরত শাহজালালের (রহ.) মাজারের পেছনের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাসেল আহমদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ডেমরার পশ্চিমপাড়া এলাকার শুক্কুর মিয়ার ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা দরগাহ মসজিদের পেছনের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে নগরীর কোতোয়ালি থানায় খবর দেয় মাজার কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, নিহত রাসেল মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে তিনি সিলেটে হজরত শাহজালালের (রহ) মাজারে এসেছিলেন। শুক্রবার তার মরদেহ স্থানীয়রা মাজার এলাকায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status