ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মানুষে মানুষে শক্রতা, প্রাণ গেল মাছের!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2020, 3:44 PM

মানুষে মানুষে শক্রতা, প্রাণ গেল মাছের!

মানুষে মানুষে শক্রতা, প্রাণ গেল মাছের!

মানুষে মানুষে শক্রতা, প্রাণ গেল মাছের। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে প্রতিপক্ষরা ৫ বিঘার একটি পুকুরে বিষ প্রয়োপ করে প্রায় ১৬ লাখ টাকার মাছ ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে । বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া গ্রামে।

এ ঘটনায় পুকুর মালিক আব্দুল মান্নান বাদী হয়ে প্রতিপক্ষ একই এলাকার মোহাম্মদ আলী বিশুর ৬ ছেলে, মোজাহিদ, রউফ, আব্দুল হাই, শফিকুল, সাইদুল, মোমিনসহ ১১ জনের নামে গুরুদাসপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চাপিলা ইউনিয়নের খামার পাথুরিয়া গ্রামের মৃত সায়েত আলীর ছেলে আব্দুল মান্নান তার নিজস্ব ৫ বিঘার একটি পুকুরে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে রুই, কাতলা, সিলভার, টেংড়া, কালবাউস এবং দেশি পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন। গতকাল রাত ৩টার দিকে পুকুরে বিষ প্রয়োগের ফলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে।

 এ বিষয়ে অভিযুক্ত মোজাহিদ ইসলাম মুঠোফোনে বলেন, মাছ নিধনের বিষয়ে আমরা কিছু জানিনা। এমন ধরনের কাজ আমরা করি নাই। অভিযোগটি ভিত্তিহীন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে ভুক্তভোগির এজাহার পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status