ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2020, 1:43 PM

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

পাবনার আতাইকুলায় পারিবারিক বিরোধের জেরধরে স্ত্রী নিলুফার বেগম (৪৫) কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী ভ্যানচালক শাহাদৎ হোসেনকে আটক করেছে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ নাসিরুল আলম জানান, আতাইকুলা থানার দিঘুলি পাড়ার শাহাদৎ -নিলুফার দম্পতির মধ্যে গেলো বুধবার রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী নিলুফারকে শ্বাসরোধে হত্যা করে স্বামী।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় পালানোর চেষ্টা কালে পুলিশ স্থানীয়দের সহায়তায় স্বামী শাহাদতকে আটক করে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status