ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বকাপের চেয়ে আইপিএলকেই বেশি গরুত্ব দিচ্ছে ভারত: শোয়েব আখতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:14 AM
সর্বশেষ আপডেট: Thursday, 23 July, 2020, 10:16 AM

বিশ্বকাপের চেয়ে আইপিএলকেই বেশি গরুত্ব দিচ্ছে ভারত: শোয়েব আখতার

বিশ্বকাপের চেয়ে আইপিএলকেই বেশি গরুত্ব দিচ্ছে ভারত: শোয়েব আখতার

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, এশিয়া কাপ তো অবশ্যই হতে পারত। ভারত ও পাকিস্তানের একে অপরের বিপক্ষে খেলার দারুণ সুযোগ ছিল এশিয়া কাপ। এশিয়া কাপ না হওয়ার পেছনে অনেক কারণ আছে। আমি সেখানে যেতে চাই না। টি-টোয়েন্টি বিশ্বকাপও হতে পারত। কিন্তু আমি আগেই বলেছি যে এশিয়া কাপ ও বিশ্বকাপ হবে না। বিশ্বকাপ নরকে গেলেও আইপিএলের কোনো ক্ষতি করা যাবে না।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত সোমবার করোনার অজুহাত দেখিয়ে বিশ্বকাপ স্থগিত করা হয়। করোনায় বিশ্বকাপ পেছালেও আইপিএল আয়োজনে বদ্ধপরিকর ভারত। কারণ আইপিএল না হলে ভারতের প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতি হবে। বিশ্বকাপ না হলে অন্যান্য দেশের বড় ধরনের ক্ষতি হলেও সেদিকে নজর নেই ভারতের। তারা চিন্তিত নিজের ক্ষতির ব্যাপারে। সে কারণেই বিশ্বকাপের চেয়ে আইপিএলকেই বেশি গরুত্ব দিচ্ছে ভারত।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পিছিয়ে দেয়া হলেও তারা কোনো প্রতিবাদ করছে না। অজিদের এই নিরবতা দেখেই রীতিমতো হতাশ শোয়েব আখতার। তাই তিনি ২০০৮ সালে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে ভারতীয় ক্রিকেটার হরভজন সিং বানর বলে হেয় প্রতিপন্ন করে ডাকার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

এক যুগ আগের সেই কথা স্মরণ করিয়ে দিয়ে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার সম্পতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে বলেছেন, কেউ একজনকে বানর ডেকেও পার পেয়ে যায়। আমি অস্ট্রেলীয়দের বলছি, তোমাদের নীতি কোথায়? তোমরা নিজেদের ছেলেদের বল ঘষার জন্য কাঁদাতে পারো, কিন্তু অন্যদেশের একজন খেলোয়াড় তোমাদের ক্রিকেটারকে বানর বলেও পার পেয়ে যায়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status