ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
অফিসে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে মন্ত্রীকে বরখাস্ত করলেন জাসিন্ডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 12:21 AM

অফিসে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে মন্ত্রীকে বরখাস্ত করলেন জাসিন্ডা

অফিসে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে মন্ত্রীকে বরখাস্ত করলেন জাসিন্ডা

নিজের অধীনস্ত এক নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে নিউজিল্যান্ডের অভিবাসন বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

নিউইয়র্ক টাইমের খবরে বলা হয়, এক বছর ধরে ওই কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন মন্ত্রী ইয়াইন লেস গেলওয়ে।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, অফিসে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে ইয়াইন লেস গেলওয়ের এক বছর ধরে অনৈতিক সম্পর্কের কথা জানতে পেরে তাকে বরখাস্ত করা হয়েছে।

জাসিন্ডা বলেন,  তিনি তার নিজের ভূমিকা সঠিকভাবে রক্ষা করতে পারেননি। তার দায়িত্ব ছিল কর্মক্ষেত্রের সম্পর্ক ও সুরক্ষার তদারকি করা কিন্তু তা তিনি করেননি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই ধরনের কাজ তার প্রতি আমার আস্থা হারাতে বাধ্য করেছে। এদিকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৪১ বছর বয়সী বরখাস্ত হওয়া মন্ত্রী লেস গেলওয়ে নিজেই। পাশাপাশি কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন।

তিনি জানান, সেপ্টেম্বরে অনুষ্ঠিত দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচন করবেন না।


সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status